শাপলা তুলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

২৮ জুলাই ২০২৫, ০৮:৫৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০২:০৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ৬ষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, আশা মনি (১১) ও একই এলাকার আবু-বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। নিহত আশামনি ও সুমাইয়া উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। 

স্থানীয়রা জানান, সোমবার শেষ বিকালে পরিবারের অজান্তে দুই শিক্ষার্থী বাড়ি থেকে বাহির হন। অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে স্থানীয়রা ওই পুকুর থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুই শিক্ষার্থী পুকুরের শাপলা ফুল তুলে গিয়েছেন বলে পরিবার ও স্থানীয় বাসিন্দারা ধারণা করছেন।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথমবার এশিয়ার ৩ বিশ্ববিদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা, জিএম বরখাস্ত, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাং…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬