গাজীপুরে সাংবাদিককে হত্যার প্রতিবাদে ফুলবাড়িয়ায় মানববন্ধন

০৮ আগস্ট ২০২৫, ১২:৩৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৩:২৫ PM
ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাংকাদিকরা

ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাংকাদিকরা © টিডিসি

গাজীপুরের চান্দীনা চৌরাস্তায় কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দষ্টান্তমুলক শাস্তির দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছে ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাংকাদিকরা। 

শুক্রবার (৮ আগস্ট) ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকরা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের ঘটনার সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। 

পারিবারিক সূত্রে জানা যায় গাজীপুর ঈদগাঁ মাঠে জুমার নামাজের পর সাংবাদিক তুহিনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে পরে বাদ আসর নিজ গ্রামের বাড়ি ফুলবাড়িয়ার মধ্য ভাটিপাড়া গ্রামে জানাজা অনুষ্ঠিত হবে। 

হাসান জমিলের পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার কনিষ্ঠ পুত্র তুহিন। ২০০৫ সাল থেকে পরিবার নিয়ে গাড়ির গাজীপুরের চান্দুনা এলাকায় বসবাস করে আসছিলেন তিনি।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬