নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

০৩ আগস্ট ২০২৫, ০৭:৩৭ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
গ্রেপ্তার গোলাম আযম

গ্রেপ্তার গোলাম আযম © সংগৃহীত

নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। তিনি নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আযম। রবিবার বিকেল সোয়া ৫টার দিকে নওগাঁ শহরের মাস্টারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি করেছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী। 

গ্রেপ্তার গোলাম আযম নওগাঁ সদর উপজেলার চকদেব খাঁপাড়ার ঝন্টুর ছেলে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সে পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে থানা-পুলিশ অভিযান চালিয়ে মাস্টারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, গ্রেপ্তার গোলাম আযমকে আজ বিকেলেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬