ঝালকাঠির রাজাপুরে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

০২ আগস্ট ২০২৫, ০৫:৪৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪৮ PM
এলাকাবাসীর মানববন্ধন

এলাকাবাসীর মানববন্ধন © টিডিসি

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (২ আগস্ট) বেলা ১১টায় উত্তর তারাবুনিয়া এলাকায় মানববন্ধনের পাশাপাশি কাঁচা রাস্তায় কচুগাছ রোপণ করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেন সাতুরিয়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সমাজসেবীরা। এতে বক্তব্য দেন স্থানীয় প্রবীণ আব্দুল লতিফ মোল্লা, বাশার, আবুল বাশার, ইয়সিন, সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষিকা নাজমিন বেগম ও ৯ নম্বর লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিদ ও মাহিম।

বক্তারা বলেন, মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা সড়কটি স্বাধীনতার পরপরই নির্মাণ করা হলেও দীর্ঘ ৫৪ বছরেও তা পাকা হয়নি। বর্ষা মৌসুমে এই রাস্তা কাদায় একাকার হয়ে যায়। এতে শিক্ষার্থী, কৃষক, নারী ও বৃদ্ধসহ কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন।

তারা আরও বলেন, রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকার কৃষিপণ্য বাজারজাত করতে সমস্যা হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা কষ্ট করে চলাফেরা করে। পাশাপাশি জরুরি রোগীকেও সময়মতো হাসপাতালে নেওয়া যায় না, যা অনেক সময় জীবনের ঝুঁকি বাড়িয়ে তোলে।

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত কাঁচা সড়কটি প্রশস্ত করে পাকা করার আহ্বান জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬