ঝালকাঠিতে আওয়ামীপন্থী ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল

১৭ জুন ২০২৫, ১২:০৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৯:৪২ PM
ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতি

ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতি © সংগৃহীত

ঝালকাঠিতে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামীপন্থী ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল করেছে জেলা আইনজীবী সমিতি। তবে সদস্যপদ বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নাসিমুল হাসান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার দুপুরে এ সিদ্ধান্তের কথা জানাজানি হয়।

বাতিল হওয়া আইনজীবীদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সাবেক সভাপতি আবদুল মান্নান রসুল, সাবেক সহসভাপতি মঞ্জুর হোসেন ও তার ছেলে মোর্শেদ কামাল, সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) তপন কুমার রায় চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এম আলম খান কামাল, সাবেক সাধারণ সম্পাদক আ স ম মোস্তাফিজুর রহমান (মনু), সাবেক সভাপতি মাহাবুবুর রহমান তালুকদার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমিতির সদস্যসচিব জি কে মোস্তাফিজুর রহমান, সাবেক এপিপি সঞ্জয় কুমার মিত্র, মো. আনোয়ার হোসেন হাওলাদার, কার্তিক চন্দ্র দত্ত, সৈয়দ মো. জাহাঙ্গীর শামীম, তানজিলা হক, মো. আবুল বাশার ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এস এম রুহুল আমীন রিজভী।

আরও পড়ুন: বিএড স্কেলের বৈষম্য নিরসরের দাবিতে মাউশির সামনে শিক্ষকদের অবস্থান

তবে সমিতির চিঠিতে সদস্যপদ বাতিলের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। চিঠিতে বলা হয়েছে, গত ২২ এপ্রিলের কার্যনির্বাহী কমিটির সভায় আপনার সদস্যপদ বাতিল করা হয়েছে।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির ভর্তি বিষয়ক সম্পাদক আক্কাস সিকদার জানান, শুধু আওয়ামীপন্থী নয়, আরও বিভিন্ন দলের সমর্থক ও অনিয়মিত ৩০ জনের সদস্যপদ বাতিল নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে সাধারণ সভা ছাড়া কার্যনির্বাহী কমিটি এত বড় সিদ্ধান্ত নিতে পারে না। এ ছাড়া ভিজিলেন্স উপকমিটির মতামত ছাড়াই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গঠনতন্ত্রবিরোধী।

কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান খান বলেন, কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে সদস্যপদ বাতিলের কথা বলা হলেও বাস্তবে সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি সাধারণ সভায় উপস্থাপন করার কথা ছিল।

আরও পড়ুন: আসিফকে ‘শুভ সকাল’ জানিয়ে যে হুমকি দিলেন ইশরাক

বাতিল হওয়া আইনজীবী কার্তিক চন্দ্র দত্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের সদস্যপদ অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। আমরা আইনি পদক্ষেপ নেব।’ 

তবে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সভাপতি মো. নাসিমুল হাসান বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে প্রমাণিত হয়েছে, তারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানা অনিয়ম ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। গঠনতন্ত্র অনুসারেই তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে।

ডেঙ্গুর প্রকোপ: খুলনায় হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9