ঝালকাঠিতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১৪ জুন ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০১:০১ PM
বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ © টিডিসি ফটো

ঝালকাঠির রাজাপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী হানিফ পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার পাকাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজন ট্রাকের চালক ও অপরজন ট্রাকের আরোহী। নিহত ট্রাক চালকের নাম মশিয়ার রহমান (৪৫)। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ পরিবহনের বাসটি দ্রুত গতিতে আসছিল। পথিমধ্যে একটি ইজিবাইককে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মিনি ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং বাসটি ট্রাকের উপর উঠে যায়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজাপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে করোনা, এইচএসসি পরীক্ষা কি পেছাবে?

স্থানীয়রা এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

 

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬