ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিল গ্রেপ্তার

১৬ জুলাই ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ০২:৫৯ PM
হাবিবুর রহমান হাবিল

হাবিবুর রহমান হাবিল © টিডিসি

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঝালকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান হাবিলকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৬ জুলাই) সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান নিশ্চিত করেছেন।

হাবিবুর রহমান হাবিল শহরের বাঁশপট্টি এলাকার মালেক মিয়ার ছেলে।

ওসি মনিরুজ্জামান জানান, হাবিলের বিরুদ্ধে ঝালকাঠি থানায় একাধিক মামলা রয়েছে। সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, হাবিলের বিরুদ্ধে চলমান মামলাগুলো তদন্তাধীন রয়েছে এবং তাকে ঝালকাঠি থানায় নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬