নেত্রকোনায় ভারতীয় মদসহ দুই কারবারি আটক

৩০ জুলাই ২০২৫, ০৯:৪৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
ভারতীয় মদসহ আটক দুই মাদক কারবারি

ভারতীয় মদসহ আটক দুই মাদক কারবারি © টিডিসি

নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০৯ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি অটোরিকশাটি জব্দ করা হয়। বুধবার (৩০ জুলাই) তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের মো. শান্ত মিয়ার ছেলে মো. তপন মিয়া (২৬) ও কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের মইপুকুরিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মো. রাকিব হোসেন (৩৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনার পরিদর্শক মো. আল আমিন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম আজ বুধবার সকাল সাড়ে আটটায় নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ঠাকুরাকোনা বাজারে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। এরই একপর্যায়ে সন্দেহ ভাজন একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ১০৯ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনার সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে মাদকসহ দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9