নোয়াখালীতে নৌকা ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

১৯ জুলাই ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ০২:২৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ীতে নৌকা ডুবে আদিবা ইসলাম (১৪) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রী মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আদিবা একই ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের আমান উল্যা বাড়ির সাইফুল ইসলাম সুমনের মেয়ে। সে স্থানীয় বজরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।      

স্থানীয় সূত্রে জানা যায়, আদিবা দুপুরের দিকে নিজ বাড়ি থেকে নৌকায় করে আরও চার-পাঁচজন শিশু-কিশোরীকে নিয়ে বাড়ির পাশের জলাশয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে জলাশয়ের মাঝামাঝি গিয়ে তাদের নৌকা উল্টে ডুবে যায়। তাৎক্ষণিক অন্যরা উঠে এলেও আদিবা পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১টা ২০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬