৩ কোটি টাকার ইয়াবাসহ নারী আটক

১৮ জুলাই ২০২৫, ০৪:০৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ১২:১২ PM
নারী মাদক ব্যবসায়ী

নারী মাদক ব্যবসায়ী © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি বসতঘরে গোপন আস্তানায় লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মনোয়ারা বেগম (৪৩) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৭ চট্টগ্রাম। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।

র‌্যাব-৭ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাহিনীটি জানতে পারে আনোয়ারা থানার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুদ করে বিক্রির প্রস্তুতি চলছে। এমন তথ্যের ভিত্তিতে ১৭ জুলাই (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১১টার দিকে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল দক্ষিণ পরুয়াপাড়ার আনোয়ার মাঝির বাড়িতে অভিযান চালায়।

অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক তৎপরতায় র‌্যাব সদস্যরা বাড়ির মালিক আনোয়ার মাঝির স্ত্রী মনোয়ারা বেগমকে আটক করতে সক্ষম হন।

পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে মনোয়ারার দেয়া তথ্য অনুযায়ী ঘরের বারান্দায় খাটের নিচে লুকিয়ে রাখা নীল ও কালো রঙের একটি ব্যাগ থেকে বিশেষ কৌশলে স্কচটেপে মোড়ানো ১০টি ইট সদৃশ প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে গাদাগাদি করে রাখা ছিল উচ্চমাত্রার মাদক ইয়াবা ট্যাবলেট সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়ায় ১ লাখ পিসে।

র‌্যাব-৭ এর এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মনোয়ারা স্বীকার করেছেন—তিনি এবং তার পরিবারের একাধিক সদস্য দীর্ঘদিন ধরে কক্সবাজার-মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন। পাইকারি ও খুচরা—দুইভাবেই চলে আসছিল এই বিপজ্জনক মাদক বাণিজ্য। তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদক এবং আটক নারীকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬