ঝিনাইদহে বাস-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১৩ জুলাই ২০২৫, ০৫:৫৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ১১:২২ AM
দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ভ্যান

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ভ্যান © টিডিসি

ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে যাত্রীবাহী ভ্যান ও গোল্ডেন লাইন পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে মাগুরা সদর উপজেলার আলমখালী বাজার সংলগ্ন রামনগর (ভোমরাডাঙ্গা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের গৌরিচরনপুর দক্ষিণপাড়া গ্রামের মো. আওয়াল মোল্লার ছেলে ভ্যানচালক মো. সাগর মোল্লা, রাঘবদাইড় ইউনিয়নের দোড়া মথনা গ্রামের সোহাগের স্ত্রী। তৃতীয় নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে মাগুরার আলমখালী বাজার থেকে একটি যাত্রীবাহী ভ্যান হাটগোপালপুর বাজারের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে রামনগর ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি সামনে থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন।

প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশ ধারণা করছে, মহাসড়কে গর্ত এড়িয়ে চলার সময় ভ্যানটি সড়কের মাঝামাঝি চলে আসায় দুর্ঘটনাটি ঘটে।

রামনগর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক। সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬