বেনাপোলে বিজিবির অভিযানে মাদক ও চোরাই পণ্য জব্দ

১২ জুলাই ২০২৫, ১০:০৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৬:৩১ PM
বিজিবি অভিযানে জব্দ করা মাদক ও চোরাই পণ্য

বিজিবি অভিযানে জব্দ করা মাদক ও চোরাই পণ্য © সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (১২ জুলাই) দিনব্যাপী ৪৯ বিজিবির অধীনস্থ আন্দুলিয়া, বেনাপোল বিওপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, অভিযানে বিদেশি মদ, ভারতীয় গলদা চিংড়ির পোনা, শাড়ি, ব্লাউজ, চা-পাতা, কীটনাশক, কসমেটিকসসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের বাজারমূল্য প্রায় ৯ লাখ ৭১ হাজার ৫০ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের অংশ হিসেবে এ সফল অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২, নিখোঁজ ১
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধে যে বিজয়ী, লুটের মালামাল সেই পাবে: জাতিসংঘে দেওয়া ভাষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাতে উপকূল অতিক্রম করবে নিম্নচাপ, ঝড়-বৃষ্টির পূর্বাভাস—সমুদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে জিম্মি করে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ আসামির বাড়িতে ভাঙচু…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, অর্থনীতি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬