পাবনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

০৭ জুলাই ২০২৫, ০৯:১৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম

ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম © টিডিসি

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে পাবনায় শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। সোমবার (৭ জুলাই) সকালে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এর উদ্বোধন করা হয়।

এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। সাত দিনব্যাপী এই মেলায় ৩০টি স্টল বসেছে। সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলায় বিভিন্ন রকম ফল ও ফুলের গাছ উঠেছে।

বেলুন ও পায়রা উড়িয়ে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্ধোধন করেন অতিথিরা। সোমবার সকালে শহরের স্বাধীনতা চত্বরে

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬