ময়মনসিংহে ডাম্প ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

০৭ জুলাই ২০২৫, ০৬:০৪ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ১১:৩৬ PM
সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা

সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা © টিডিসি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ডাম্প ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। পুলিশ ট্রাকসহ চালকে আটক করেছে।

সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে ওয়াসিম মিয়া (২২) ও টাংগাব ইউনিয়নের বটতলা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে ইকবাল হোসেন (৫০)। ওয়াসিম মিয়া অটোরিকশার যাত্রী ও ইকবাল হোসেন চালক ছিলেন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করে জানান, টাংগাব এলাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী অটোরিকশাটি কিশোরগঞ্জের হোসেনপুরের দিকে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে পাঁচবাগ এলাকা পর্যন্ত যেতেই দ্রুতগতির একটি ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী ওয়াসিম ও চালক ইকবাল। এ সময় আহত হন আরও দুজন যাত্রী। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি আরও জানান, ট্রাকের চালক সোহানকে আটক করা হয়েছে। ট্রাকসহ অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬