ছাত্রশিবিরের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ, চার হাজার মানুষের কষ্ট লাঘব

৩০ জুন ২০২৫, ০৯:২৫ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
সাঁকো নির্মানে সহযোগীতা করছেন উপজেলা সভাপতি

সাঁকো নির্মানে সহযোগীতা করছেন উপজেলা সভাপতি © টিডিসি ফটো

জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের সোনামুখী এলাকায় প্রবল বর্ষণ ও নদীর পানি বৃদ্ধিতে যাতায়াত সংকটে পড়েন কয়েকটি গ্রামের মানুষ। এ পরিস্থিতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে কয়েক হাজার মানুষের যাতায়াতের কষ্ট লাঘব করেছেন।

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের পানির চাপে জামালপুরের ইসলামপুর উপজেলার সোনামুখী, উলিয়া, ধর্মকুড়া, মশামারি ও রামভদ্রা এলাকার দ্রুত পানি বৃদ্ধি পেতে দেখা যায়। ফলে ওই এলাকার প্রায় ৪ হাজার মানুষের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দেয়।

এ পরিস্থিতিতে সোমবার (৩০ জুন) বিকেলে জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেন।

সাঁকো নির্মাণে নেতৃত্ব দেওয়া ইসলামপুর উপজেলা শিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, ‘মানুষের বিপদে পাশে দাঁড়ানই শিবিরের শিক্ষা। বাঁধ ভেঙে যাওয়ার কারণে স্থানীয়দের চলাফেরা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তাই আমরা সংগঠনের সিদ্ধান্তে দ্রুত একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছি, যাতে সাধারণ মানুষ একটু স্বস্তিতে চলাচল করতে পারেন।’

স্থানীয় মশামারি গ্রামের বাসিন্দা হারুন অর রশিদ বলেন, ‘বাঁধ ভেঙে যাওয়ার পর ছয়টি গ্রামের মানুষ মারাত্মক কষ্টে ছিল। স্কুল, কলেজ, হাট-বাজার—সব কিছুর যাতায়াতে সমস্যা হচ্ছিল। সাঁকোটা হওয়ায় অন্তত হাঁটাচলার উপায় হয়েছে, আমরা খুব কৃতজ্ঞ।’

সাঁকো নির্মাণকালে উপস্থিত ছিলেন চিনাডুলী ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইবরাহিম খলিল। তিনি বলেন, ‘শিবিরের ছেলেরা মানুষের সেবায় এগিয়ে এসেছে, এটা অত্যন্ত প্রশংসনীয়। এমন উদ্যোগ সমাজে আরও বেশি বেশি করা উচিত।’

এছাড়াও উপস্থিত ছিলেন শিবিরের উপজেলা শাখার সাবেক সভাপতি আহসান উল্লাহ, স্থানীয় জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬