ময়মনসিংহে তামাক নিয়ন্ত্রণ আইনবিষয়ক প্রশিক্ষণ

৩০ জুন ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৮:০০ AM
ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের আয়োজন করা হয়

ফুলবাড়িয়া উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের আয়োজন করা হয় © টিডিসি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩০ জুন) দিনব্যাপী প্রশিক্ষণের উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করে উপজেলা প্রশাসন। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণে তামাক আইন উপস্থপন করেন সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নেছা। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহামদ, সমাজ কল্যাণ কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহী দিলশাদ এলীন, অফিসার ইনচার্জ রুকনুজ্জামান, কালাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন নীশি।

প্রশিক্ষণ কর্মশালায় তামাকজাত পন্য গ্রহন থেকে বিরত থাকার জন্য উপস্থিত বক্তারা বক্তব্য দেন। সেই সঙ্গে প্রকাশ্যে ধূমপান থেকে বিরত রাখতে নানামুখী প্রদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬