প্রাইভেটকারের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

২৮ জুন ২০২৫, ০৬:৪৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
নিহত আতাউর রহমান আতা

নিহত আতাউর রহমান আতা © টিডিসি সম্পাদিত

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় আতাউর রহমান আতা নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ছামিউল হক নামে একজন আহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সকালে দেওয়ানগঞ্জ-রৌমারী সড়কের ব্রহ্মপুত্র নদের উপর পুল্লাকান্দি সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান আতা পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন   দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউর রহমান আতা ও ছামিউল হক সকালে মর্নিং ওয়াক শেষ করে সেতুর পাশে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বাহাদুরাবাদ থেকে দেওয়ানগঞ্জগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে দুই জনই গুরুতর আহত হন।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত ছামিউল হককে উন্নত চিকিৎসার জন্য জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চএ বিষয়ে ওসি নাজমুল হাসান জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে গেলেও পুলিশ গাড়িটি আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। 

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950