কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে যুবকের মৃত্যু

২৮ জুন ২০২৫, ০২:০০ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৩:৪৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে পৌর শহরের কাঁচারীপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আশরাফুল ইসলাম (৩১)। তিনি কাছারিপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল সকালে পুকুরপাড়ে হাঁটছিলেন। এ সময় চোখে-মুখে পানি দিতে পুকুরে নামেন। পরে হঠাৎ তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। তখনই দেখা যায়, তিনি মারা গেছেন।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, আশরাফুল প্রায় পাঁচ বছর ধরে মানসিক ও মৃগীরোগে ভুগছিলেন। চিকিৎসাও চলছিল। ধারণা করা হচ্ছে, পুকুরে নামার পর তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে তলিয়ে যান।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারকে থানায় আসতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬