পটুয়াখালীতে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ

২৩ জুন ২০২৫, ০১:৫৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:১০ PM
নিখোঁজ জেলেকে উদ্ধারে তৎপরতা চলছে

নিখোঁজ জেলেকে উদ্ধারে তৎপরতা চলছে © টিডিসি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে ট্রলার ভেড়ানোর সময় নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। আজ সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম আল-আমিন (৩৫)। তিনি গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শিরাজ খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে উত্তর চরমোন্তাজ গ্রামের আসাদুল প্যাদার মালিকানাধীন এমবি আসাদুল নামের একটি মাছ ধরার ট্রলার সমুদ্রে যায়। মাছ ধরা শেষে আজ সকালে ট্রলারটি চরমোন্তাজ ঘাটে পৌঁছায়। ঘাটে ভেড়ানোর সময় রশি দিয়ে ট্রলার বাঁধতে গিয়ে পন্টুনে পা পিছলে পড়ে যান জেলে আল-আমিন। এ সময় মাথায় আঘাত লেগে তিনি বুড়াগৌরাঙ্গ নদীতে পড়ে নিখোঁজ হন।

আরও পড়ুন: ছাত্রদলের নারী কর্মীর মরদেহ উদ্ধার

নিখোঁজ জেলের সহকর্মীরা জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই তারা উদ্ধার তৎপরতা শুরু করেন, তবে কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর থেকে চরমোন্তাজ ঘাট-সংলগ্ন নদীর পাড়ে ভিড় করছেন নিখোঁজ জেলের স্বজন, সহকর্মী ও স্থানীয় লোকজন।

এ বিষয়ে রাঙ্গাবালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার অভিযান চালাবে।

ঢাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি
  • ১১ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলা: ছাত্রলীগ নেতা হাবিবসহ ১৫ জনের বিরুদ্ধে ম…
  • ১১ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950