দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২

২০ জুন ২০২৫, ০৩:৫৫ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:২১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দর রেলস্টেশন এলাকায় পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায়  দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকাল ও দুপুরে প্ল্যাটফর্মসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসেনের স্ত্রী আঞ্জুমান আরা (৬০) এবং পশ্চিম সাইতাঁড়া গ্রামের গফুর শাহ পাড়ার এন্তাজুল হকের ছেলে জিয়াবুর রহমান (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে আঞ্জুমান আরা রেলস্টেশনের পাশের রাস্তা পার হওয়ার সময় পার্বতীপুরগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

এরপর দুপুর ১২টার দিকে একই স্থানে বাংলাবান্ধাগামী ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় জিয়াবুর রহমান চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তিনিও ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে  দিনাজপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই রায়হান আলী বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এবার রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বিএনপি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতিতে মূল্যায়নের মাপকাঠি: শিক্ষাগত যোগ্যতা নাকি দলের প্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ আবাসিক হলে ছাত্রদলের কর্মসূচি, উপস্থিত শাবি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বেরোবিতে ১২০০ শিক্ষার্থী নিয়ে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর এক কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬