কমিটি সম্পর্কে জানেন না, তবু পদ পেলেন ছাত্রদলে

২০ জুন ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:৩৫ PM
পাঁচটি ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে

পাঁচটি ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় এসব কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব আব্দু্র রহিম।

কিন্তু কয়েক ঘণ্টা পার না হতেই উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া রাজ তালুকদার তার ফেসবুকে পোস্ট করে অভিযোগ তুলে জানান, কমিটি সম্পর্কে তিনি অবগত নন। এর আগেও তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, আর ভবিষ্যতেও থাকবেন না।

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দেয়। অনেকেই তার বক্তব্যকে স্বচ্ছ অবস্থান হিসেবে দেখলেও, কেউ কেউ ছাত্রদলের কমিটি গঠনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন! আর ইউনিয়ন ছাত্রদলের নেতা-কর্মীরা রাজের এমন ফেসবুক পোস্টে বিস্ময় প্রকাশ করেছেন।

তবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন দাবি করেছেন, ছাত্রদলের পদ পেতে রাজ তালুকদার তার কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিলেন।

আরও পড়ুন : ইউরোপে পালাচ্ছে ইসরায়েলি নাগরিকরা

বৃহস্পতিবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজ তালুকদার লেখেন, ‘আসসালামু আলাইকুম, আমি রাজ তালুকদার। আজকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানে আমাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ওই কমিটি সম্পর্কে আমি অবগত নই। আমি আগেও কোনো রাজনীতির সঙ্গে ছিলাম না, ভবিষ্যতেও থাকব না।

বিষয়টি নিশ্চিত করে সদ্য ইউনিয়ন ছাত্রদলে যুগ্ন আহ্বায়কের পদ পাওয়া রাজ তালুকদার বলেন, কমিটি সম্পর্কে আমি কিছু জানিই না। আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিলাম না, আর এখনো নেই। বিষয়টি ইতিমধ্যে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন আহ্বায়ককে জানিয়েছি, আর ফেসবুকে পোস্ট করেছি।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন বলেন, রাজ নামের ছেলেটি ছাত্রদলের কমিটিতে আসার জন্য আমার কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছিল। কিন্তু হঠাৎ তার এই কর্মকাণ্ড আমাকে অবাক করেছে। হাই কমান্ডের  সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9