কুড়িগ্রামে ট্রাক্টর চাপায় দুই বোন নিহত

১৯ জুন ২০২৫, ০৯:৩১ AM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৫:২০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুড়িগ্রাম সদর উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাক্টর চাপায় আপন দুই বোন নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) রাত ৮টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, ছিনাই ইউনিয়নের মৃত রহমতের স্ত্রী রোকেয়া ও কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী এলাকার আমজাদের স্ত্রী পারভীন। তারা আপন বোন বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রোকেয়া ও পারভীন কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় কাঁঠালবাড়ীগামী দ্রুত গতির একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬