কুতুবদিয়ায় এক ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

১৪ জুন ২০২৫, ১০:২২ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বয়স ২ থেকে ৫ বছর। শুক্রবার (১৩ জুন) রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল হাসান।

মৃত শিশুরা হল- কুতুবদিয়ার বড়ঘোপ অমজাখালী গ্রামের রোকনুজ্জামানের ২ বছর বয়সী মেয়ে রাফা, একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে তাসিব (২) ও উত্তর বড়ঘোপ গ্রামের মো. দেলোয়ারের মেয়ে তুহিন (৫)।

জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে বড়ঘোপ অমজাখালী গ্রামের রোকনুজ্জামানের ২ বছর বয়সী মেয়ে রাফা বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর দুপুর আড়াইটার দিকে একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে তাসিব পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তাকেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন দুপুর আড়াইটার দিকে উত্তর বড়ঘোপ গ্রামের দেলোয়ারের মেয়ে তুহিন বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। তাকেও উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডা. রেজাউল হাসান বলেন, ‘কুতুবদিয়া পুকুরে ডুবে শিশুর মৃত্যুর হার বেশি। শুক্রবারও এক ঘণ্টার ব্যবধানে পুকুরে ডুবে যায় ৩ শিশু। তাদের হাসপাতালে আনার আগেই ৩ শিশুর মৃত্যু হয়।’

এদিকে কুতুবদিয়ার থানার পরিদর্শক মো. আরমান হোসেন বলেন, ‘কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যুর জন্য মূলত অভিভাবকরাই অনেকটায় দায়ী। দেখা গেছে, পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকায় অভিভাবকরা তেমন নজর দেন না শিশুদের প্রতি। আর প্রতিটি ঘরের পাশে পুকুর কিংবা ডোবা রয়েছে। শিশুদের প্রতি অভিভাবকদের নজর না থাকায় প্রায় ঘটছে পুকুরে ডুবে শিশুর মৃত্যু।’

ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত মায়ের সরকারি পাওনা তুলতে সন্তানের কাছে ঘুষ দাবি, শিক্ষা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9