পদ্মা সেতুতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১২ 

১৪ জুন ২০২৫, ০২:২৫ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
পদ্মা সেতুতে বাস-ট্রাকের সংঘর্ষ

পদ্মা সেতুতে বাস-ট্রাকের সংঘর্ষ © সংগৃহীত

পদ্মা সেতুতে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শুক্রবার (১৩ জুন) রাত ১১টার দিকে সেতুর মাওয়া প্রান্তের ঢাকামুখী অ্যাপ্রোচে এ দুর্ঘটনা ঘটে। এতে সেতুর ঢাকামুখী লেন প্রায় পৌনে দুই ঘন্টা বন্ধ ছিল। 

নিহত একজনের নাম রাকিব জামাদ্দার। অপর জনের পরিচায় জানা যায়নি। আহতদের ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সেতুর ২ নম্বর পিলারের কাছে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষ ঘটে। ইমাদ পরিবহনের ওই বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল। সংঘর্ষে ট্রাকের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকের আসনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালক ছাড়াও আরও এক যাত্রী মারা যান।

দুর্ঘটনায় ট্রাক থেকে ক্যামিকেল সেতুতে ছড়িয়ে পিচ্ছিল হয়ে যায়। তাই যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ফায়ার সার্ভিস রাস্তা পরিস্কার করে দিলে রাত পৌনে একটার দিকে ফের যান চলাচল শুরু হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, পদ্মা সেতু থেকে নামার সময় অ্যাপ্রোচের ২ নম্বর খুঁটির কাছে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাসকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেওয়ার কারণে দুর্ঘটনা ঘটে৷ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। 

ফ্রি ওটিটির আড়ালে সাইবার ফাঁদ, সতর্ক না থাকলেই বিপদ
  • ১৭ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ২০ …
  • ১৭ আগস্ট ২০২৬
যৌতুক না পেলে স্ত্রীকে বালিশ চাপা, হত্যায় ব্যর্থ হয়ে শতাধিক…
  • ১৭ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে নতুন প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগ
  • ১৭ আগস্ট ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আজ, …
  • ১৭ আগস্ট ২০২৬
নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ  উদ্ধার
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage