শেরপুরে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

০৮ জুন ২০২৫, ০৭:১১ AM , আপডেট: ০৯ জুন ২০২৫, ১২:১৭ PM
শ্রীবরদী থানা

শ্রীবরদী থানা © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) বিকেলে উপজেলার ৩নং কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো—উপজেলার মলামারি এলাকার ইয়ানুর মিয়ার ছেলে স্বাধীন (৫) ও একই এলাকার শাহজালাল মিয়ার ছেলে আরশাফুল (৫)।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায় শিশু স্বাধীন ও আরশাফুল। খেলার একপর্যায়ে বাড়ির পাশে জমে থাকা ডোবার পানিতে পড়ে যায় তারা। অনেকক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে এবং ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: কোরবানির সময় গরুর লাথি-গুতা ও ধারালো অস্ত্রের আঘাত, আহত ১২০ জন

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগ: শেরপুর
আজ ১১টায় গণবোমা হামলার হুমকি, ব্র্যাক ইউনিভার্সিটিতে পুলিশ …
  • ০৬ অক্টোবর ২০২৬
সালমান মুক্তাদিরের ভিডিও বক্তব্য শেয়ার করে যা লিখলেন কাজী জ…
  • ০৬ অক্টোবর ২০২৬
একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, ভোগান্…
  • ০৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাক্রেডিটেশন নিয়ে সিম্পোজ…
  • ০৬ অক্টোবর ২০২৬
বাবা-মাকে দেখে হতে চেয়েছিলেন বিচারক, প্রথম ভাইভাতেই স্বপ্ন …
  • ০৬ অক্টোবর ২০২৬
শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬