হিমাগারে আলুর পরিবর্তে দই-মিষ্টি মজুদ, ২ লাখ টাকা জরিমানা

০৫ জুন ২০২৫, ০১:০৪ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১১:০১ PM
আলুর হিমাগারে দই-মিষ্টি মজুদ

আলুর হিমাগারে দই-মিষ্টি মজুদ © টিডিসি সম্পাদিত

রংপুরে হিমাগারে আলুর পরিবর্তে হিমাগারে দই, মিষ্টি ও  ঘি মজুদ রাখার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ জুন) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত নগরীর ময়না কুটি অ্যাগ্রো কোল্ড ষ্টোরেজ লিমিটেডে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে। এ সময় হিমাগারে মজুদকৃত ৬৭৮০ কেজি অবৈধ মিষ্টি উদ্ধার করে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রংপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। 

কোলেস্টেরের এক কর্মকর্তা বলেন, ঈদে চাহিদা বেশি থাকার কারণে আমাদের কোল্ড স্টোরেজে  পুষ্টি কোম্পানি  মিষ্টি মজুদ করেছিল। তাদের অনুরোধে আমরা কিছু মিষ্টি রেখেছিলাম। যদিও মিষ্টি রাখার কোনো নিয়ম নেই। এটা আমাদের ভুল হয়েছে। 

রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোয়ার্দার আসিফ ইকবাল বলেন, তথ্য পেয়ে এখানে এসে দেখলাম আলুর পরিবর্তে মিষ্টি মজুদ করে রেখেছে হিমাগার কর্তৃপক্ষ। তারা আলুর পরিবর্তে মিষ্টি রাখতে পারেন না। এজন্য দুই পক্ষকে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, আলুর পরিবর্তে মিষ্টি রাখার বিষয়টি এক ধরনের প্রতারণা। উদ্ধারকৃত দই ও মিষ্টি গুলো ধ্বংস করা হয়েছে। শিক্ষামূলক জরিমানা করা হয়েছে। এমন ঘটনা পরবর্তীতে ঘটলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

বাংলাদেশ সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, ঈদকে সামনে রেখে লম্বা সময়ের জন্য কোল্ড স্টোরেজে আলুর পরিবর্তে মিষ্টি মজুদ করে রেখেছে। সময় সুযোগ করে তারা সেগুলো ঈদের আগে ও ঈদের পরে বাজারে পাঠাবে। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমন ক্ষতিকর ঘটনা রোধে আমরা সবসময় তৎপর। 

সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আকিব, ফিরলেন লাশ হয়ে
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীদের বিজয়ী করতে হবে: রা…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
একাদশ আবেদন: যেসব কলেজে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা মন্ত্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ঘুষ.সাইট তৈরি করা ভাইরাল সেই শাহেদের খোঁজ নিয়েছে প্রধানমন্…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দাফনের প্রায় ৫ মাস পর কবর থেকে আফগান নাগরিকের মরদেহ উত্তোলন
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬