বাবার মৃত্যুর রেশ না কাটতেই ওষুধ ভেবে কীটনাশক খেয়ে শিশু নিহত

৩০ মে ২০২৫, ১২:৩২ AM , আপডেট: ৩০ মে ২০২৫, ১১:১৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় ওষুধ ভেবে কীটনাশক খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) উপজেলার বদরখালী ১নং ওয়ার্ড নতুন ঘোনা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ আনাস (৩)। শিশুটি  মৃত কুতুব উদ্দিনের ছেলে। শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন  চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোহাম্মদ শফিকুল ইসলাম।

নিহত  শিশুর মা জানান, বিগত কয়েকদিন ধরে সে অসুস্থ। তার জন্য ডাক্তারের পরামর্শে বিভিন্ন ওষুধ আনা হয়। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ির ফসলের জন্য আনা কীটনাশককে ঔষধ ভেবে খেয়ে ফেলে। পাঁচ মাস আগে আনাসের বাবা মারা যান। একমাত্র সন্তানকে নিয়ে থাকতেন তিনি। একমাত্র সন্তানটিও মারা গেছে।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, অসাবধানতায় শিশুটি কীটনাশক খেয়ে ফেলে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মররেদহ তাদেরকে হস্তান্তর করা হয়েছে।  

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬