নওগাঁয় গণঅভ্যুত্থানে ৮ শহিদ পরিবারকে ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান

২৫ মে ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ০৪:১৬ PM
শহিদ পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্রের চেক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক

শহিদ পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্রের চেক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক © টিডিসি

নওগাঁ জেলায় গণঅভ্যুত্থানে জেলার ৮ জন শহিদের পরিবারের সদস্যদের হাতে সরকারের পক্ষ থেকে ৮০ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) শহিদ পরিবারের সদস্যদের মধ্যে এই সঞ্চয়পত্র তুলে দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। 

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মো. মুনির আকন্দ, জেলার সব উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও নওগাঁ জেলার ছাত্র প্রতিনিধিরা।

পরে রাত সোয়া ১১টায় জেলার মিডিয়া সেল ডিসি গ্রুপে এ তথ্য জানানো হয়।

গণঅভ্যুত্থানে শহীদরা হলেন জেলার নিয়ামতপুর উপজেলার পানিশাইল গ্রামের মো. মামুন সরদারের ছেলে রায়হান আলী, ধামইরহাট উপজেলার কৈগ্রাম ফারসিপাড়া গ্রামের মৃত ছাকোয়াত হোসেনের ছেলে বায়েজিদ বোস্তামী, আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের শেখ আবু জাফরের ছেলে শেখ ফাহমিন জাফর, একই উপজেলার শ্রীধর গুড়নই গ্রামের আবেদ আলীর ছেলে শাখিল আনোয়ার, নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া মন্ডলপাড়া গ্রামের লুৎফর মন্ডলের ছেলে বিপ্লব মন্ডল, একই উপজেলার দপ্তরী পাড়া গ্রামের এনাব নাজেজের ছেলে আস সাবুর, মান্দা থানার কশব ভোলাগাড়ী গ্রামের পিন্টু রহমানের ছেলে রাসেল রানা ও বদলগাছী উপজেলার শ্রীরামপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে রিদোয়ান শরীফ রিয়াদ।

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬