শেরপুরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৪ মে ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর পূর্বপাড়া  গ্রাম থেকে একটি মেহগনিগাছে ঝুলন্ত অবস্থায় মো. ফজলুল হক (৪৫) নামের এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ। 

আজ রবিবার (৪ মে) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফজলুল হক শেরপুর জেলার সদর উপজেলার মুন্সীরচর গ্রামের মৃত সমেশ উদ্দিনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার মুন্সীরচর পূর্বপাড়া গ্রামের ফজলুল হক পেশায় একজন কৃষক। তিনি শনিবার রাতে তার বসতবাড়ি থেকে বের হয়ে যান। পরে রাতে আর বাড়িতে ফিরেননি। আজ সকালে আত্মীয়স্বজন ও এলাকাবাসী ফজলুল হকের লাশ বাড়ির পাশে একটি মেহগনিগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শেরপুর সদর থানায় খবর দেন। খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জুবায়দুল আলম ও উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে নিহত ফজলুল হকের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ফজলুল হকের পুরুষাঙ্গ কর্তন ও তলপেট এবং হাঁটুতে জখম পাওয়া গেছে। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9