কক্সবাজার সমুদ্রসৈকতে উড়ন্ত বিমানকে লক্ষ্য করে ফুটবল ছুড়ে মারার ভিডিও ভাইরাল

০৩ মে ২০২৫, ০৯:০০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৬ PM
ভাইরাল হওয়া ভিডিও

ভাইরাল হওয়া ভিডিও © সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে উড়ন্ত একটি বিমানকে লক্ষ্য করে এক তরুণকে ফুটবল ছুড়ে মারতে দেখা গেছে। আজ শনিবার (৩ মে) এই ঘটনার ১৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, সুগন্ধা সমুদ্রসৈকতের উত্তর পাশে সিগাল পয়েন্টে ভিডিওটি ধারণ করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সমুদ্রসৈকত থেকে ফুটবলটি পা দিয়ে উড়ন্ত বিমানের দিকে ছুড়ে মারেন ওই তরুণ। ভিডিও দেখে মনে হচ্ছিল, বলটি বিমানর অবস্থান থেকে আরও ওপরে ওঠার পর নিচে পড়ে গেছে।

ফেসবুকে এই ভিডিও নিয়ে অনেকে নানা ধরনের মন্তব্য করেছেন। রেজাউল করিম নামের একজন লেখেন, কাজটা ভালো হলো না। ফুটবলটা মারার কারণে বিমানটা দুর্ঘটনার কবলে পড়তে পারত।

এ বিষয়ে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা গণমাধ্যমকে বলেন, বিমানবন্দর দিয়ে উড্ডয়নের সময় বিমান সাধারণত সমুদ্রসৈকতের ১ হাজার ৪০০ মিটার ওপর দিয়ে যায়। আবার অবতরণের সময় এক হাজার মিটার পর্যন্ত উঁচুতে থাকে। সে ক্ষেত্রে সমুদ্রসৈকত থেকে ছুড়ে মারা ফুটবল বিমান পর্যন্ত আসার সুযোগ নেই। 

তিনি আরও বলেন, বিমান চলাচলের ক্ষেত্রে সমুদ্রসৈকত এলাকায় ড্রোন ওড়ানো, আকাশে আতশবাজি নিক্ষেপসহ নানা কার্যক্রম নিষিদ্ধ। উড়ন্ত বিমান লক্ষ্য করে ফুটবল ছুড়ে মারাসহ কোনো কিছু নিক্ষেপ করার বিষয়ে মানুষকে সতর্ক থাকা উচিত।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬