অতিষ্ঠ হয়ে ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা

০২ মে ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM

© টিডিসি ফটো

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক বিএনপি নেতা মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন পুলিশের কাছে। পরে অভিযান চালিয়ে ওই নেতার ছেলে তানভীর আহমেদ শিমুলকে (২৬) ইয়াবাসহ আটক করে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার কালিবাড়ি এলাকার হানিফ বাবলুর বাড়ির দক্ষিণ পাশে একটি ভাড়াবাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার শিমুলের বাবার নাম মো. শামসুল আলম। তিনি চৌবাড়িয়া দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা ৯ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

এর আগে মো. শামসুল আলম তার ছেলেকে দীর্ঘদিন চেষ্টা করেও মাদক থেকে ছেলেকে ফেরাতে পারেননি। পরে তিনি ছেলেকে আইনের হাতে তুলে দিতে পুলিশের দারস্থ হয়েছিলেন।

স্থানীয়রা জানান, শিমুল ভালো ছেলে ছিলেন কিন্তু মাদকাসক্ত বন্ধুদের পাল্লায় পড়ে তিনিও মাদক সেবন শুরু করেন। বিষয়টি জানতে পেরে প্রথমে তার পরিবারের লোকজন নিষেধ করলেও তিনি শোনেননি। পরে অতিষ্ঠ হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন তার বাবা শামছুল আলম। তাতেও তিনি সংশোধন হননি। পরে তার বাবা পুলিশকে জানালে তাকে মাদকসহ আটক করে।

এ ব্যাপারে জানতে চাইলে সাবেক কাউন্সিলর মো. শামছুল আলম বলেন, ছেলেকে মাদক থেকে ফেরাতে এর চেয়ে আর কোনো বিকল্প পথ ছিল না আমার কাছে। তবু যদি ছেলেটা ভালো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার কালিবাড়ি এলাকার হানিফ বাবলুর বাড়ির দক্ষিণ পাশে একটি ভাড়াবাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা ও ৭ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা পলাশ নামের অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শিমুল দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। পরিবার থেকে তাকে সংশোধনের জন্য অনেক চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। সর্বশেষ পরিবারের লোকজন পুলিশের দারস্থ হয়ে তাকে আটকের অনুরোধ জানালে পুলিশ তাকে মাদকসহ হাতেনাতে আকট করে।

তিনি আরও বলেন, উভয়ের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিমুল নামে এক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9