‘কলিজা টানি ছিঁড়ি ফেলব’ হুমকি দেওয়া বিএনপি নেতাকে শোকজ

০১ মে ২০২৫, ১০:০৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৬ PM
বিএনপি নেতা আনিছুর রহমান

বিএনপি নেতা আনিছুর রহমান © টিডিসি

কুড়িগ্রামের রাজারহাটে জামায়াতের নেতাকে প্রকাশ্যে হুমকি, উত্তেজনাপূর্ণ ভাষায় বক্তব্য প্রদান এবং জামায়াতে ইসলামী দল সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্য করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনিছুর রহমান নামের এক বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ মে) কুড়িগ্রাম জেলা বিএনপি এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। নোটিশে পত্রপ্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আনিছুর রহমান রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক।

এর আগে গতকাল বিএনপির এই নেতা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক রুবেল মিয়াকে ‘কলিজা টানি ছিঁড়ি ফেলব’ বলে প্রকাশ্যে হুমকি দেন।

এ বিষয়ে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৫২ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান উত্তেজিত ভঙ্গিতে বলছেন, ‘কলিজা টানি ছিঁড়ি ফেলব, একবারে টানি ছিঁড়ি ফেলব তোমার। চেনো তুমি? এ চেনো! খুব পাওয়ার দেখাও, একবারে নিশ্চিহ্ন করে দেব তোমাকে, চেনো বিএনপিকে।’

অভিযুক্ত আনিছুর রহমান রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক, আর রুবেল মিয়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজারহাট শাখার বায়তুলমাল সম্পাদক।

কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে বলা হয়, "সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আপনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, অসংলগ্ন ও উত্তেজনাপূর্ণ ভাষায় বক্তব্য রাখছেন এবং একটি রাজনৈতিক দল সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্য করেছেন। ভিডিওতে ব্যবহৃত ভাষা এবং বক্তব্য দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থি।"

এছাড়া, চিঠিতে উল্লেখ করা হয়—তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা লিখিতভাবে ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে।

ভুক্তভোগী রুবেল মিয়া বলেন, “মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দামারী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের কমিটি নিয়ে অভিভাবক সমাবেশে বিদ্যালয় কমিটির সভাপতি পদ নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে বিকেলে থানা মোড়ে আমাকে ডেকে নিয়ে আনিছুর রহমানের নেতৃত্বে কয়েকজন আমাকে চড়-থাপ্পড় মারেন, লাঞ্ছিত ও গালিগালাজ করেন। এ বিষয়ে এখনও মামলা করিনি। তবে দলের (জামায়াতে ইসলামী) ঊর্ধ্বতন নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে মামলা করব।”

এ বিষয়ে জানতে রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা, পালাতে গিয়ে যুবকের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে কেন জাতীয় দল, ব্যাখ্যা দিলেন সালাউদ্দিন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9