গোপালগঞ্জে নার্স-মিডওয়াইফ শিক্ষার্থীদের মানববন্ধন

২১ এপ্রিল ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৮ PM
নার্স-মিডওয়াইফ শিক্ষার্থী ও নার্সদের মানববন্ধন

নার্স-মিডওয়াইফ শিক্ষার্থী ও নার্সদের মানববন্ধন © টিডিসি

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে গোপালগঞ্জে অবস্থান ও মানববন্ধনকর্মসূচি পালন করেছেন নার্স-মিডওয়াইফ শিক্ষার্থী ও নার্সরা।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচির আয়োজন করে।

আজ সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় গোপালগঞ্জ জেনারেণ হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল চত্বরে অবস্থান করেন শিক্ষার্থী ও নার্সরা। পরে শহরের প্রেসক্লাবের সামনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

মানববন্ধন চলাকোলে ইন্টার্ন নার্স গাজী মেহেরবা, তৃতীয় বর্ষের শিক্ষার্থী তমা সেন, জ্যতি মজুমদার বক্তব্য দেন।

আরও পড়ুন: কুবিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কাল

এ সময় বক্তারা বলেন, ‘ভর্তিতে স্নাতক (পাস) কোর্সের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারণকৃত শর্তের চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন আমরা। অধিক জিপিএ, অধিক মেয়াদকাল ও সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে আমাদের কোর্স পরিচালিত হয়। কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে ভর্তিকৃত উচ্চ মাধ্যমিক যোগ্যতাসহ ৩ বছর ৬ মাস মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স আমাদের। অবিলম্বে আমাদের এ দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স করার দাবিটি মেনে নেওয়া হোক।’ তা না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাত…
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬
মেঘনা ব্যাংক নিয়োগ দেবে রিকভারি অফিসার, পদ ১০, আবেদন স্নাতক…
  • ০২ এপ্রিল ২০২৬
১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬