ময়মনসিংহে পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিক্ষোভ

১৬ এপ্রিল ২০২৫, ০১:৪১ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১২ PM
পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ

পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে ময়মনসিংহ বাইপাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ৬ দফা দাবি আদায়ের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে রাস্তায় নেমে আসেন তারা। এতে বেশ কটি সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনে কয়েকজন শিক্ষককেও দেখা গেছে।

আজ বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হয়ে ঢাকা বাইপাসে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধের ফলে ৫ কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়। যানজটে সড়কে চলাচলকারীরা পড়েছেন সীমাহীন দুর্ভোগে।
 
শিক্ষার্থীরা বলছেন, ‘আমরা আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করেছি, কেউ কর্ণপাত করেননি। এখন আমরা রাস্তা অবরোধ করেছি। দাবির ব্যাপারে কথা বলতে হলে আমাদের কাছে আসতে হবে। সচিবালয়ে কেউ যাবে না।’

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬