হত্যা মামলায় ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

১৫ এপ্রিল ২০২৫, ০৯:১৪ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১৫ PM
খালেদ খান পাঠান

খালেদ খান পাঠান © সংগৃহীত

৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খালেদ খান পাঠানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ফেনীতে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় করা মামলায় খালেদ খান এজাহারনামীয় আসামি। গতকাল তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। পথিমধ্যে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে তাকে আটক করা হয়। পরে গতকাল রাতে তাকে ফেনী মডেল থানায় আনা হয়।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় তিনি এজাহারনামীয় আসামি। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬