যশোরে পরিত্যক্ত অবস্থায় দুটি পাইপগান উদ্ধার

১৫ এপ্রিল ২০২৫, ০২:৩২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:০৭ AM
উদ্ধার করা পাইপগান

উদ্ধার করা পাইপগান © টিডিসি

যশোরের শার্শা উপজেলায় একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরি দুটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বসতপুর ১ নম্বর কলোনি তালতলা এলাকার কৃষক আজিজুর রহমানের ধানক্ষেত থেকে পাইপগানগুলো উদ্ধার করা হয়।

আজিজুর রহমান বসতপুর গ্রামের বাসিন্দা এবং জহির উদ্দিনের ছেলে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হুসাইন মুহাম্মদ ইমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেখানে তল্লাশি চালিয়ে দুটি দেশে তৈরি পাইপগান উদ্ধার করেন। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে একটি কাঠের বাটসহ ২ ফুট লম্বা এবং অপরটি দুই খণ্ডে বিভক্ত, কাঠের বাটসহ ২ ফুট ২ ইঞ্চি লম্বা।

আরও পড়ুন: কুয়েটে ৩৭ শিক্ষার্থী বহিষ্কার : বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভের ডাক

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র দুটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কে বা কারা এসব ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েম বললেন— ‘বিএনপি সরকার হাসিনার থেকেও বড় ‘হাসিনা' …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬