নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ১৩ জনকে হাসপাতালে ভর্তি

১৫ এপ্রিল ২০২৫, ১১:২৪ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১০ AM

© সংগৃহীত

ঝালকাঠি শহরের ইছানীল এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম।

তিনি বলেন, সাকুরা পরিবহনের একটি বাস রাজধানী ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল। পথে ঝালকাঠি শহর অতিক্রম করে ইছানীল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ২০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার তৎপরতা চালান। স্থানীয়রাও উদ্ধারকাজে সহায়তা করেন।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
সাদিক কায়েম বললেন— ‘বিএনপি সরকার হাসিনার থেকেও বড় ‘হাসিনা' …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬