নববর্ষের ছুটিতেও স্কুলে চলছে ক্লাস

১৪ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৯ AM
নববর্ষের ছুটিতে স্কুলে ক্লাস নেওয়া হচ্ছে

নববর্ষের ছুটিতে স্কুলে ক্লাস নেওয়া হচ্ছে © সংগৃহীত

পহেলা বৈশাখের দিনেও স্কুলে পাঠদানের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার নেকবর আলী (এনএএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। সোমবার (১৪ এপ্রিল) ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নববর্ষের দিন বিদ্যালয়ে ক্লাস করতে আসা নবম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, গতকাল রোববার শিক্ষকরা আমাদের জানিয়ে দিয়েছেন যে আজ ক্লা হবে। সেজন্য স্কুলে এসেছি।

স্কুলের শিক্ষক বশির উদ্দিন বলেন, কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষকের নির্দেশনা থাকায় শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে। আমরা এখানে চাকরি করি। নির্দেশনা আমাদের মানতে হবে।

সরকারি ছুটির দিন ক্লাস নেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক কামাল হোসেন বলেন, আমাদের স্কুল এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যার কারণে অধিকাংশ সময় স্কুল বন্ধ থাকছে। শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে সেজন্য ক্লাস নেওয়া হচ্ছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন বলেন, ছুটির দিনে ক্লাস নেওয়া ঠিক হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হবে।

ট্যাগ: নববর্ষ
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬