অবশেষে প্রবেশপত্র পেলেন উখিয়ার হলদিয়া পালংয়ের ১৩ এসএসসি শিক্ষার্থী

১৪ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২১ AM
প্রবেশপত্র না পাওয়া ১৩ শিক্ষার্থী

প্রবেশপত্র না পাওয়া ১৩ শিক্ষার্থী © সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী অবশেষে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ড মানবিক বিবেচনায় এই শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উখিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, “হলদিয়া পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীকে প্রবেশপত্র দেওয়া হয়েছে। তারা আগামীকাল থেকে পরীক্ষা দিতে পারবে। তবে যে একটি বিষয়ের পরীক্ষা ইতোমধ্যে হয়ে গেছে, সেটি পরবর্তীতে, আগামী বছর পুনরায় দিতে হবে। আমরা আশা করছি, তারা বাকি পরীক্ষাগুলো ভালোভাবেই সম্পন্ন করবে।”

উল্লেখ্য, প্রবেশপত্র না পাওয়ার কারণে এই ১৩ শিক্ষার্থী চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রথম দিন অংশ নিতে পারেনি। বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে পরীক্ষার দিন সকালে ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন এবং ভাঙচুর চালান। পরে উখিয়া থানা পুলিশ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করে।

শিক্ষার্থীদের পরীক্ষায় ফেরার সুযোগ করে দেওয়ায় অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, ভবিষ্যতে এমন গাফিলতির পুনরাবৃত্তি হবে না।

আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬
বটি দিয়ে কুপিয়ে মাকে হত্যার অভিযোগ, আটক মেয়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ: কখন জরুরি এন্ডোস্কোপি প্রয়োজন?
  • ২৫ অক্টোবর ২০২৬