কুড়িগ্রামে কালবৈশাখীতে গাছ পড়ে নারীর মৃত্যু

১৩ এপ্রিল ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩০ AM
কালবৈশাখীতে এই গাছটি ঘরের ওপর পড়ে ছকিলা বেগমের মৃত্যু হয়েছে

কালবৈশাখীতে এই গাছটি ঘরের ওপর পড়ে ছকিলা বেগমের মৃত্যু হয়েছে © টিডিসি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখীতে ঘরের ওপর গাছ পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৩ এপ্রিল) ভোর চারটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ ঘটে।

নিহত নারীর নাম ছকিলা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী।

স্থানীয় লোকজন জানান, স্বামী বাড়ীতে না থাকায় নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন ছকিলা বেগম। ভোর চারটার দিকে প্রচণ্ড ঝড়ে ঘরের পাশে থাকা একটি বড় গাছ উপড়ে পড়ে ছকিলা বেগমের ঘরের ওপর। এতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি গাছের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করেন। ঝড় থেমে যাওয়ার পরে পরিবারের লোকজন উঠে ঘরের ওপর গাছ পড়ে থাকা দেখে চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে গাছ সরিয়ে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬