মসজিদ কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ২৫

০৯ এপ্রিল ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২১ PM
সংঘর্ষ

সংঘর্ষ © সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে মসজিদের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের ১০নং ওয়ার্ড এলাকায় চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন। এ সময় ৫-৬টি দোকানেও ভাঙচুরের ঘটনা ঘটে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দুইজন—সুলাইমান ও ওলিউল্লাহ—কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের চন্ডিবের ১০নং ওয়ার্ড এলাকার একটি মসজিদের কমিটি গঠন নিয়ে মীর বাড়ি ও কাজী বাড়ির লোকদের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। মঙ্গলবার রাতে দুই পক্ষের গণ্যমান্য ব্যক্তিরা আলোচনায় বসলে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষই একে অপরের ওপর হামলা চালায়।

ঘটনার সময় আশপাশের কয়েকটি দোকান ভাঙচুরের শিকার হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিব বলেন, “সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9