পাবনায় ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

০৯ এপ্রিল ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২১ PM
মরদেহ দেখতে উৎসুক জনতার ভিড়

মরদেহ দেখতে উৎসুক জনতার ভিড় © টিডিসি

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় সড়কের পাশ থেকে জাহিদুল মোল্লা (৬০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (৯ এপ্রিল) সকালে পাবনার আতাইকুলা-ডেমরা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে ফেলে রেখেছে বলে ধারণা পুলিশের।

নিহত জাহিদুল মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলে হাট গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার ছেলে এবং পেশায় একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।

আরও পড়ুন: ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে আজ

নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেলে কাঠের ব্যবসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন জাহিদুল। আর আজকে সকালে তার মরদেহ পাওয়া কথা শুনে এখানে (ঘটনাস্থল) এসেছি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’

বিষয়টি নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে এলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কে বা কারা, কী কারণে তাকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান 
  • ০১ অক্টোবর ২০২৬
চাকসু আর চাকসু নাই, এটা শিবিরসুতে পরিণত হয়ে গেছে: চবি ছাত্র…
  • ০১ অক্টোবর ২০২৬
বই পড়ার অভ্যাসে কমতে পারে একাকিত্ব, ভালো থাকতে পারে মস্তিষ্…
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে কোরিয়ান লিট ফেস্ট, তারিখ …
  • ০১ অক্টোবর ২০২৬