পাবনায় আরাফাত হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ

০৬ এপ্রিল ২০২৫, ০৫:০৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪৬ PM
আরাফাত নূর হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী

আরাফাত নূর হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী © টিডিসি

পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরে তরুণ আরাফাত হোসন নূর (১৮) হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্দমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ, মানবন্ধন কর্মসূচি পালন করেছেন স্বজন ও এলাকাবাসী।

আজ রবিবার (৬ এপ্রিল) দুপুরে নিহত নূরের এলাকা থেকে ব্যানার ফেসটুন নিয়ে স্বজন ও এলাকাসী এ বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে বিক্ষোভকারীরা পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয়ে মানবন্ধনে করেন।

মানবন্ধনে নিহত নূরের স্বজন ও এলাকাবাসী হত্যাকারীদের নানা অন্যায় কুকর্মের বিষয় তুলে ধরেন। স্বজনরা অভিযোগ করেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী শহীদুল মেম্বার তার জামাতা কাদের, মানিক লালন ও নাঈমের নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই সন্ত্রাসীরা এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য কিশোর নাঈমকে হত্যা করেছেন।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘ঘটনাটি পূর্বশত্রুতার জেরে হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত নূরের মা বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আশা করছি খুব দ্রুতই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।’

আরও পড়ুন: জবির ‘বি’ ইউনিটের বিষয় নির্বাচনের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

প্রসঙ্গত, গত ২ এপ্রিল রাতে পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা পৌর সদরের দক্ষিণ রাঘবপুর অনন্ত বাজার এলাকায় হরিজন কলোনির সামনে কিশোর নাঈমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিসক মৃত ঘোষণা করেন। নিহত আরাফাত পৌর এলাকার দক্ষিণ রাঘবপুর মহল্লার ওমর আলীর ছেলে।

ট্যাগ: বিক্ষোভ
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
মাঝপথেই পিএসএল শেষ ইমনের
  • ১১ এপ্রিল ২০২৬
সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে
  • ১১ এপ্রিল ২০২৬
close