জবির ‘বি’ ইউনিটের বিষয় নির্বাচনের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

০৬ এপ্রিল ২০২৫, ০২:২৪ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিষয় নির্বাচনের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (৬ এপ্রিল) এ বিজ্ঞপ্তি প্রকাশ করে জবি প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৮ থেকে ১৭ এপ্রিল তারিখের মধ্যে বিষয় নির্বাচনের আবেদন করতে পারবেন। এ জন্য শিক্ষার্থীদের জবির অফিসিয়াল ওয়েবসাইট (www.admission.jnu.ac.bd](http://www.admission.jnu.ac.bd)-এ লগইন করে আবেদন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন বণ্টন শিফটভিত্তিক, বিভাগওয়ারি এবং উচ্চ মাধ্যমিক শাখা অনুযায়ী নির্ধারিত হয়েছে। প্রতিটি বিভাগের জন্য নির্দিষ্ট আসনসংখ্যা উল্লেখ করা হয়েছে, যা বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সময়মতো আবেদন করে নির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংসদে জ্বালানি তেল মজুদের তথ্য জানালেন মন্ত্রী, অসৎ ব্যবসায…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতকর্মী সাওদা সুমি মুক্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে শেষ হলো প্রচারণা, ভোটগ্রহণ ৯ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজনীতি নিয়ে বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাকিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগ হত্যা, চার দিন পর মামলা
  • ০৭ এপ্রিল ২০২৬
ছুরিকাঘাতে প্রাণ গেল আম্পায়ারের
  • ০৭ এপ্রিল ২০২৬
close