রংপুরে দাওয়াত খেয়ে অসুস্থ চার শতাধিক, হাসপাতালে ভর্তি ৫০

০৬ এপ্রিল ২০২৫, ০৩:১৫ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
অসুস্থ ব্যক্তিরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন

অসুস্থ ব্যক্তিরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন © টিডিসি

রংপুরের পীরগঞ্জ উপজেলায় আকিকার দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন চার শতাধিক মানুষ। এর মধ্যে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জন ভর্তি রয়েছেন।

গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলার বড় আলমপুর ইউনিয়নের স্থানীয় গাজী খাঁ (দক্ষিণ সোনারপাড়া) গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে মো. লিটন মিয়ার বাড়িতে তার ছেলের আকিকার দাওয়াতের আয়োজন করা হয়। দাওয়াতে খাওয়ার কিছুক্ষণ পরই অনেকেই বমি, পেটব্যথা ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটে যান। এর মধ্যে অনেকেই আবার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থদের মধ্যে অধিকাংশই গার্মেন্টস কর্মী, যারা ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং সপ্তাহের শুরুতেই ঢাকায় ফিরার কথা ছিল। কিন্তু শারীরিক অবস্থার কারণে এখন অনেকেই ঢাকায় ফিরতে পারছেন না, ফলে চাকরি হারানোর শঙ্কায় আছেন তারা।

আরও পড়ুন: জবির ‘বি’ ইউনিটের বিষয় নির্বাচনের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

আকিকার আয়োজনকারী লিটন মিয়া বলেন, ‘আমরা খুবই যত্ন সহকারে খাবারের আয়োজন করেছিলাম। তারপরও কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না। আমরা নিজেরাও অসুস্থ। তবে, এটা ষড়যন্ত্রও হতে পারে। নয়তো এমনটা হওয়ার কথা নয়।’

দাওয়াত খেয়ে অসুস্থ আজিজুল হক বলেন, ‘দাওয়াত খেয়ে আসার পর রাত থেকেই পাতলা পায়খানাসহ জ্বর। পরে মেডিকেলে ভর্তি হয়েছি। আমার পরিবারের ও সবারে একই অবস্থা।’

শাফিউল ইসলাম বলেন, ‘আকিকার দাওয়াত খাওয়ার পরই সকাল থেকে পাতলা পায়খানাসহ জ্বর। আমি একজন ঢাকার গার্মেন্টস কর্মী। আজ থেকে আমার অফিস খোলা হলেও আমি অসুস্থতার জন্য ঢাকায় যেতে পারিনি। জানি না চাকরি থাকবে কি না।’

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘খাবারে ফুড পয়জনিংয়ের কারণে এমনটা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। খাবার পরীক্ষা করা গেলে প্রকৃত কারণ উদঘাটন করা যেত, কিন্তু কয়েক দিন আগের ঘটনা হওয়ায়, সেটি সম্ভব হচ্ছে না। এ ছাড়া খাবারে সংক্রমিত কিছু উপাদান থাকতে পারে, যা থেকে এ সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। গতকাল পর্যন্ত ৪২ জন রোগী ভর্তি ছিলেন। আজকে আবার নতুন করে ৮ জন রোগী ভর্তি হয়েছে।’

আরও পড়ুন: সন্তানের এসএসসি পরীক্ষা, অভিভাবকের করণীয়

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চার শতাধিক লোক আকিকার দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। আমরা স্বঃপ্রণোদিতভাবে তদন্ত করে জানতে পেরেছি গরুর গোশত যারা খেয়েছে, তারা ফুড পয়জনিংয়ের শিকার হয়েছে। এখন সবাই আশঙ্কামুক্ত। অনেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছে। ফুড পয়জনিং ব্যতীত অন্য কোনো ঘটনা আছে কি না, আমরা খতিয়ে দেখতেছি।’

সব পক্ষকে নিয়ে চুয়েটের অচলাবস্থার স্থায়ী সমাধানের চেষ্টা চল…
  • ০১ অক্টোবর ২০২৬
কোঅর্ডিনেটর নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা, আবে…
  • ০১ অক্টোবর ২০২৬
১০ ডাকাতি মামলার পলাতক আসামি আব্দুল মালেক গ্রেপ্তার
  • ০১ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের এমপিওর চেক ছাড়, বেতন পাবেন যেদিন
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার
  • ০১ অক্টোবর ২০২৬
১৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্ব…
  • ০১ অক্টোবর ২০২৬