সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী রাব্বি মারা গেছেন

০২ এপ্রিল ২০২৫, ০৪:১৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী মো. রাব্বি মারা গেছেন। এ ঘটনায় রাব্বির আহত মামাতো ভাই মো. আহাদ রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত সোমবার রাত সাড়ে ১গটার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন রাব্বি। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাব্বি  উত্তর জয়পাড়া সাহেব বাজার এলাকার দুবাই প্রবাসী মো. আনোয়ার হোসেনের ছেলে এবং জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, ঈদের দিন আনুমানিক রাতে রাব্বি ও তার মামাতো ভাই আহাদ মোটরসাইকেলযোগে রাব্বির নানির বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সুন্দরীপাড়া আর্মি ক্যাম্পের রাস্তার একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক রাব্বি ও তার মামাতো ভাই আহাদ গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে তাদের দুজনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত আড়াইটা দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে রাব্বি মারা যান।

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সোনামণি দত্ত জানান, ঘটনার দিন গুরুতর অবস্থায় রাব্বি ও আহাদ নামে দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬