গলাচিপায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ নিহত

০২ এপ্রিল ২০২৫, ০১:৫২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৪ PM
তামিম তালুকদার

তামিম তালুকদার © সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তামিম তালুকদার (২০) নামের এক তরুণ নিহত হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তামিম তালুকদার উপজেলার কালিকাপুর মাটিভাঙ্গা এলাকার নেয়ামুল তালুকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তামিম তালুকদার মোটরসাইকেল নিয়ে দেওয়ানবাজার হয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলে তার সঙ্গে আরও দুই আরোহী ছিলেন। এ সময় দেওয়ানবাজার সড়কে একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জিলন সিকদার জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬