মধ্যরাতে বিএনপি-যুবদল সংঘর্ষ, আহত ১৫

০২ এপ্রিল ২০২৫, ০৭:১৮ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৫ PM

© সংগৃহীত

সিলেটে বিএনপি ও যুবদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে নগরীর মেজর টিলা বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহম্মদ সজিব খান।

জানা যায়, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী ও যুবদল কর্মী কবীরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের অনুসারীদের মধ্যে মেজর টিলা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহপরান থানার ওসি (তদন্ত) রসুল সামদানী আজাদ আপেল বলেন, ‘বিএনপি ও যুবদলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।

সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। দুইপক্ষ বুধবার বিষয়টি মিমাংসা করবে বলে আমাদের জানিয়েছে।’’

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬