মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধ শতাধিক

০২ এপ্রিল ২০২৫, ০৭:১০ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৫ PM
দুই গ্রামবাসীর সংঘর্ষ

দুই গ্রামবাসীর সংঘর্ষ © টিডিসি ফটো

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মোটরসাইকেলের ব্যাটারী কেনাকে কেন্দ্র করে দুই গ্রামে লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষটি আটগ্রাম ও চারগ্রামে ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতাল সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) মিরপুর বাজারে সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত। প্রথম দপে পু্লিশ সংঘর্ষ টেকাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ও পু্লিশের যৌথ টিম পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নেে বানিয়াগাঁও গ্রামের আকাশের সাথে চারগাঁও গ্রামের একজনের ব্যাটারী কেনা নিয়ে কথাকাটাটি হয়। এ বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে জানাজানি হলে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারে কয়েকটি দোকানপাঠ ভাংচুর করা হয়।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে, এ ঘটনায় তিনজন পু্লিশ আহত হয়েছেন।

আইইএলটিএস পরীক্ষার ফি না পেয়ে গলায় ফাঁস দিলেন পাবিপ্রবির শি…
  • ০৪ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence