গোপালগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

০১ এপ্রিল ২০২৫, ০৩:২৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৬ PM
জমি নিয়ে বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহতরা হাসপাতালে

জমি নিয়ে বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহতরা হাসপাতালে © টিডিসি ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফকির বংশের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১ এপ্রিল) সকালে কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে দিকে বাড়ির পাশের একটি জমিতে মাছের ঘের কাটতে যান সিরাজ ফকির। এতে বাধা দেন একই বংশের চাচাতো ভাই গাউস ফকির।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দু’পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। এর মধ্যে ১২ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিতে ঘের কাটা নিয়ে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬